সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সোমবার (১১ জুলাই) ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।
মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪২ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৭৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। তাদের মধ্যে ১০৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৩৪ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৪৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৩৫ জন।
আরও ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
আরও ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সোমবার (১১ জুলাই) ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪২ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৭৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে ১৪১ জনে। তাদের মধ্যে ১০৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৩৪ জন রোগী।চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৪৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৩৫ জন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত