রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় আরও কমতে পারে তাপমাত্রা

আরও কমতে পারে তাপমাত্রা

দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েক দিন বৃষ্টিহীন থাকলেও হঠাৎ করেই উত্তরাঞ্চলে বৃষ্টি অনেক বেড়ে গেছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার থেকে আকাশ মেঘলা থাকায় ঢাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কমে হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকেও ঢাকার আকাশ মেঘলা, বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টির পর আবার মেঘ সরে দেখা দিচ্ছে সূর্য।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খুঁজুন