শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আর্তমানবতার সেবায় অনন্য সংগঠন গজারিয়া সচেতন সমাজ

আর্তমানবতার সেবায় অনন্য সংগঠন গজারিয়া সচেতন সমাজ

 মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য - ভুপেন হাজারিকার এই গান যেনো যুগে যুগে অমর হয়ে মানুষের আর্তমানবিক বিবেকে জাগিয়ে তুলে।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার একটি অরাজনৈতিক মানবিক সংগঠন গজারিয়া সচেতন সমাজ। সংগঠনটির সৃষ্টি পর থেকে সমাজের নানা অসংঙ্গতি তুলে ধরে নতুন মানবিক অহিংস গজারিয়া বিনির্মানে করে যাচ্ছে একের পর উল্লেখযোগ্য কার্যক্রমের মাধ্যমে।
ইতিমধ্যেই গজারিয়া উপজেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে গেছে সংগঠনটি। গজারিয়া উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন থেকে সামাজিক নানা শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলেছে নাগরিক শক্তি। এই শক্তি কল্যাণ মুখী, এই শক্তি আধিপত্যবাদ বিরোধী, এই শক্তি রাজনৈতিক পেশি শক্তি ও আগ্রাসন বিরোধী।

এই শক্তি মানবিক আর মানবিকতার, এই শক্তি ন্যায় আর নৈতিকতা।
আজ ০৯'ই মার্চ সোমবার বিকেলে গজারিয়া সচেতন সমাজ সংগঠনের পক্ষ থেকে আর্তমানবিকতার কল্যাণে আর্থিক সহায়তায় হাত বাড়িয়ে পাশে দাড়ালো গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে অবস্থিত নিউ সান রাইজ আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ মামুনের পাশে। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন যাত্রাবাড়ী জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক গজারিয়া সচেতন সমাজ এর সভাপতি রুহুল আমিন খাঁন।

গজারিয়া সচেতন সমাজ সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি ইঞ্জি. হাসান জাহাঙ্গীরের নির্দেশনায়, গজারিয়া সচেতন সমাজ সংগঠনের মানবিক সহায়তা ফান্ডের আহৃবায়ক, গজারিয়া সচেতন সমাজ এর সহ সভাপতি ও গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ও গজারিয়া সচেতন সমাজ এর মানবিক ফান্ডের সদস্য সচিব কামরুজ্জামান রাসেলের ব্যবস্থাপনায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মোঃ মামুন কে আর্থিক সহায়তা করতে যাত্রবাড়ি জেনারল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যান গজারিয়া সচেতন সমাজ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম, গজারিয়া সচেতন সমাজ সংগঠনের সহ সভাপতি আব্দুল জাব্বার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় যাত্রাবাড়ী জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ও গজারিয়া সচেতন সমাজ সংগঠনের সভাপতি রুহুল আমিন খাঁন গজারিয়া সচেতন সমাজ মানবিক সহায়তা ফান্ডের নেত্রীবৃন্দ ও তাদের কার্যক্রম কে স্বাগত জানান।

খুঁজুন