বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলতি মাসের ২৭-২৯ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি আসামের রাজধানী গৌহাটিতে হতে পারে। ভারতের পক্ষ থেকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানানো হয়, আগামী ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানটির আয়োজন করবে শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর যোগ দিচ্ছেন। এদিকে কনক্লেভে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও আমন্ত্রণ করা হয়েছে। আর ওই সময়েই বৈঠকটি করতে আগ্রহী ভারত।
এদিকে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের কাছে উত্তর-পূর্বাঞ্চলকে ফোকাস করতে চাইছে ভারত। এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা চলছে দেশটি। তাই সেখানেই বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত।
গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই সময় মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান জয়শঙ্কর।
আসামে হতে পারে মোমেন-জয়শঙ্করের বৈঠক
আসামে হতে পারে মোমেন-জয়শঙ্করের বৈঠক
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলতি মাসের ২৭-২৯ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি আসামের রাজধানী গৌহাটিতে হতে পারে। ভারতের পক্ষ থেকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে।বুধবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জানানো হয়, আগামী ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করা হবে।
এ অনুষ্ঠানটির আয়োজন করবে শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর যোগ দিচ্ছেন। এদিকে কনক্লেভে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও আমন্ত্রণ করা হয়েছে। আর ওই সময়েই বৈঠকটি করতে আগ্রহী ভারত।এদিকে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের কাছে উত্তর-পূর্বাঞ্চলকে ফোকাস করতে চাইছে
ভারত। এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা চলছে দেশটি। তাই সেখানেই বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত।গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই সময় মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান জয়শঙ্কর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত