সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আসল পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক

আসল পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে আসল  পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক হয়েছে।  পুলিশের পোষাক পড়ে  দলটি  ছিনতাই করে বেড়াতো।  একটি এজেন্ট ব্যাংকের সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনারর পর  ২ ছিনতাকাইরীকে আটক করতে গিয়ে এ ঘটনা প্রকাশ্যে চলে আসে।  সোমবার কুমিল্লা দক্ষিণ থানার সাউথ ফিলিং স্টেশনের সামনে থেকে হাজীগঞ্জ থানার এসইআই মিসবাহল আলম ও এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন,  চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মিনা গাজীর ছেলে মিন্টু গাজী ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রামের মৃত আ. রউফের ছেলে রানা সিকদার প্রকাশ কেরামত আলী। এরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এরা কখনো ডিবি, পুলিশের পোষাক, কখনো থানা পুলিশের পোষাক পড়ে সড়কে কিংবা মহাসড়কে ছিনতাই করে বেড়াতো।

পুলিশ জানায়, গত বুধবার দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজারের  ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক নাজমুল হায়দার চৌধুরী  হাজীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলণ করেন। সেই টাকা নিয়ে শোল্লা বাজারে যাওয়ার পথে  হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রনি ব্রিক ফিল্ডের সামনে থেকে পুলিশ পরিচয়ে নাজমমুলকে আটক করে গাড়ীতে তুলে চোখ বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। নাজমূলের অভিযোগের সূত্র ধরে হাজীগঞ্জ থাানার পুলিশ বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃতরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এদের সাথে আরো ৪জন আছে বলে তারা স্বীকার করেছে। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হাজীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। 

খুঁজুন