সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক আস্থাভোটে আনোয়ার ইব্রাহিমের জয়

আস্থাভোটে আনোয়ার ইব্রাহিমের জয়

মালয়েশিয়ার পার্লামেন্টে আস্থাভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার দেশটির পার্লামেন্টে এক ভোটাভুটিতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে সক্ষম হয়েছেন তিনি।

গত মাসের সাধারণ নির্বাচনের মাধ্যমের পর জোট সরকার গড়েছেন আনোয়ার ইব্রাহিম। তবে ক্ষমতা পোক্ত করতে তাকে পার্লামেন্টে আস্থা ভোটে পাস করার প্রয়োজন দেখা দেয়। পার্লামেন্টের ২২২ আসনের নিম্নকক্ষে বিশেষ অধিবেশনে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ক্ষমতাসীন ও বিরোধীপক্ষের ১২ জন আইনপ্রণেতা প্রস্তাবটি নিয়ে আলোচনায় অংশ নেন। শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের কণ্ঠভোটে উতরে যান প্রধানমন্ত্রী আনোয়ার। এ সময় জোটসঙ্গীরাও তাকে সমর্থন দেন। 

খুঁজুন