ইমরান খানঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এ তথ্য জানান। এর আগে গতকাল রাত দেড়টা থেকে সকাল পৌনে এগারোটা পর্যন্ত আশুলিয়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রনি ভূইয়া (২০), মোঃ বাহদুর মৃধা (২৭), তালুকদার মাহমুদুল হাসান (৩২) ও তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)।
র্যাব-৪ জানায়, গত ২ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুর এলাকায় এক ভুক্তভোগীর অফিসে মোঃ বাহাদুর মৃধা (২৭) ও মোঃ রনি ভূঁইয়া (২৪) সহ তাদের সঙ্গীয় অন্যান্যরা অবৈধ অস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর ও মারপিট সহ লুটপাট করে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গত ৩ এপ্রিল আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে র্যাব-৪ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় শনিবার ১৬ এপ্রিল আশুলিয়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি লোহার পাইপ, চারটি পাসপোর্ট ও ১১টি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আশুলিয়ায় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার
আশুলিয়ায় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার
ইমরান খানঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়েছে।রবিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এ তথ্য জানান। এর আগে গতকাল রাত দেড়টা থেকে সকাল পৌনে এগারোটা পর্যন্ত আশুলিয়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রনি ভূইয়া (২০), মোঃ বাহদুর মৃধা (২৭), তালুকদার মাহমুদুল হাসান (৩২) ও তালুকদার ওয়ালিউল ইসলাম
শুভ (২২)।র্যাব-৪ জানায়, গত ২ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুর এলাকায় এক ভুক্তভোগীর অফিসে মোঃ বাহাদুর মৃধা (২৭) ও মোঃ রনি ভূঁইয়া (২৪) সহ তাদের সঙ্গীয় অন্যান্যরা অবৈধ অস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর ও মারপিট সহ লুটপাট করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গত ৩ এপ্রিল আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে র্যাব-৪ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ
বিশ্লেষণ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শনিবার ১৬ এপ্রিল আশুলিয়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি লোহার পাইপ, চারটি পাসপোর্ট ও ১১টি মোবাইল জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত