শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য আট দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

আট দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে ৮ থেকে ১৫ জুলাই বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই সকাল থেকে বন্দর কার্যক্রম পুনরায় সচল হবে।

খুঁজুন