চলতি ২০২২-২৩ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। সেই সঙ্গে ৫ লাখ ২০ হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বৈদেশিক চাকরির বাজারের চাহিদা মেটাতে আরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দিতে সরকার দেশের বিভিন্ন স্থানে ১০০টি কারিগরি সেন্টার চালু করবে।
একটি সরকারি নথি অনুসারে, কর্মীদের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া এবং বিদেশে তাদের আরও ভালো চাকরির নিশ্চিত করা প্রয়োজন।
এ লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেরিন প্রযুক্তি ইনস্টিটিউটের সবধরনের প্রশিক্ষণ কর্মসূচি গত অর্থবছর (২০২১-২২) থেকে জাতীয়, কারিগরি, বৃত্তিমূলক যোগ্যতা ফ্রেমওয়ার্কের (এনটিভিকিউএফ) অধীনে পরিচালিত হয়।
আট লাখের বেশি কর্মী বিদেশে পাঠানো হবে
আট লাখের বেশি কর্মী বিদেশে পাঠানো হবে
চলতি ২০২২-২৩ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। সেই সঙ্গে ৫ লাখ ২০ হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এসব
তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়, বৈদেশিক চাকরির বাজারের চাহিদা মেটাতে আরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দিতে সরকার দেশের বিভিন্ন স্থানে ১০০টি কারিগরি সেন্টার চালু করবে।একটি সরকারি নথি অনুসারে, কর্মীদের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ
দেয়া এবং বিদেশে তাদের আরও ভালো চাকরির নিশ্চিত করা প্রয়োজন।এ লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেরিন প্রযুক্তি ইনস্টিটিউটের সবধরনের প্রশিক্ষণ কর্মসূচি গত অর্থবছর (২০২১-২২) থেকে জাতীয়, কারিগরি, বৃত্তিমূলক যোগ্যতা ফ্রেমওয়ার্কের (এনটিভিকিউএফ) অধীনে পরিচালিত হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত