কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর আত্রাইেেয় চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় আলমগীর হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ব্রজপুর খন্দকার পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। এঘটনায় থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহতরে স্ত্রী নাজমা আক্তার বলেন,মাস খানেক আগে প্রতিবেশি আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের দেয়াল সংলগ্ন স্থানে ভাত রান্নার চুলা নির্মান করে রান্নাবান্না করে আসছিলেন।ওই চুলার ধোঁয়া আক্তারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এবং চালের টিন নষ্ট হচ্ছে এমন অভিযোগ তুলে গ্রামের কয়েক জনের মাধ্যমে রান্নার চুলা বন্ধ করতে বলে। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নিবো বলে তাদেরকে জানিয়েছিলাম। এর পরও মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টায় আলমগীর হোসেন খাবার খেয়ে বাড়ী থেকে পাশের্^ সিংসাড়া মোড়ে নিজ দোকানে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশি আক্তার ও তার পরিবারের লোকজনসহ কয়েকজন আলমগীরের রাস্তা অবরোধ করে মারপিট করতে থাকে। এসময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে গেলে আক্তার ও তার লোকজন পালিয়ে যায়। আলমগীরকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিলে চিকিৎসক আলমগীরকে মৃতু ঘোষনা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তার লোকজন পলাতক রয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন,নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত
আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইেেয় চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় আলমগীর হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ব্রজপুর খন্দকার পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। এঘটনায় থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতরে স্ত্রী নাজমা আক্তার বলেন,মাস খানেক আগে প্রতিবেশি আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের দেয়াল সংলগ্ন স্থানে ভাত রান্নার চুলা নির্মান করে
রান্নাবান্না করে আসছিলেন।ওই চুলার ধোঁয়া আক্তারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এবং চালের টিন নষ্ট হচ্ছে এমন অভিযোগ তুলে গ্রামের কয়েক জনের মাধ্যমে রান্নার চুলা বন্ধ করতে বলে। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নিবো বলে তাদেরকে জানিয়েছিলাম। এর পরও মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টায় আলমগীর হোসেন খাবার খেয়ে বাড়ী থেকে পাশের্^ সিংসাড়া মোড়ে নিজ দোকানে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশি আক্তার ও তার পরিবারের লোকজনসহ কয়েকজন আলমগীরের রাস্তা অবরোধ
করে মারপিট করতে থাকে। এসময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে গেলে আক্তার ও তার লোকজন পালিয়ে যায়। আলমগীরকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিলে চিকিৎসক আলমগীরকে মৃতু ঘোষনা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তার লোকজন পলাতক রয়েছে।আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন,নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত