রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে নদী ও বিল থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। রোববার সন্ধা ৬টা নাগাদ এসব জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান,আত্রাইয়ের নবাবের তাম্বু এলাকায় পুরাতন নদী ও নদী সংলগ্ন বিলে নিষিদ্ধ রিংজাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী ও বিল থেকে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
এসময় থানাপুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার মুকুল হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি জানান দেশীয় প্রজাতি মাছের সুরক্ষায় এঅভিযান চলমান থাকবে।
আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিংজাল জব্দ
আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিংজাল জব্দ
রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে নদী ও বিল থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। রোববার সন্ধা ৬টা নাগাদ এসব জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়।আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
পলাশ চন্দ্র দেব জানান,আত্রাইয়ের নবাবের তাম্বু এলাকায় পুরাতন নদী ও নদী সংলগ্ন বিলে নিষিদ্ধ রিংজাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী ও বিল থেকে প্রায় দুই
লক্ষ টাকা মূল্যের দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এসময় থানাপুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার মুকুল হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি জানান দেশীয় প্রজাতি মাছের সুরক্ষায় এঅভিযান চলমান থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত