কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছে গোডাউন মালিক চৌধুরী মাসুদ রানা ।
পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা বলেন, শনিবার রাতে স্থানীয়রা আমাকে খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে,আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে।কিন্তু আমার গুদামে রাখা অনেক পাটপুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তিনি। এ ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাসুদ রানা।
উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে।
আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত
আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছে গোডাউন মালিক চৌধুরী মাসুদ রানা ।পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা বলেন,
শনিবার রাতে স্থানীয়রা আমাকে খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে,আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে।কিন্তু আমার গুদামে রাখা অনেক পাটপুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তিনি। এ ঘটনায়
প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাসুদ রানা।উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত