মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আত্রাইয়ে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামুলক সভা

আত্রাইয়ে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামুলক সভা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)

 "মশামাছি নিধন করি, রোগমুক্ত খামার গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে করণীয় বিষয়ে খামারিদের সাথে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ রক্ষায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে বুধবার উপজেলার বিশা ইউনিয়ন পরিষদে এই সচেতনতাম‚লক সভা অনুষ্ঠিত হয়। 

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।এছাড়া ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্মকর্তা ডাঃ আবু আনাছ।সভায় এলাকার খামারি,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন