শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় মাকে ছেড়ে বাবা দ্বিতীয় বিবাহ করায় চিঠি লেখে স্কুল পড়ুয়া মেয়ে আফরিন আক্তার রিভা (১৫) এর আত্মহত্যা। বাবার উপর অভিমানে এ আত্নহত্যার ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে। ঘটনার পর বাবা ও সৎ মা পলাতক রয়েছে। আত্মহত্যা করার আগে স্কুল পড়ুয়া ছাত্রী বাবার উদ্দেশ্যে একটি চিঠি লেখে যায়। আফরিন আক্তার রিভা নওগাঁর পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ছিলেন। থানা সূত্রে জানা যায়, নিহতের বাবা আকবর হোসেন স্ব-পরিবারে মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় ডাঃ আব্দুল সালামের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত দু' মাস আগে তার বাবা আবারও দ্বিতীয় বিয়ে করেন এবং তিন দিন আগে আফরিন আক্তার রিভার মা'কে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। তার মা বাড়ি থেকে চলে যাওয়ায় সে ও তার ছোট ভাই একা হয়ে পরে। এরই মধ্যে গতরাতের কোন এক সময় সে তার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়টি জানাজানি হলে তার লাশ ফেলে রেখে তার বাবা ও সৎ মা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃত্যুর আগে লেখে যাওয়া চিঠি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলোঃ-

শ্রদ্ধেয় মো আকবর হোসেন:
মো: আকবর হোসেন আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মত না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপমার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে আপনি তাকে মা বলে ডাকবেন পারতেন আপনি মা বলে ডাকতে বলেন পারতেন। আমি দেখছি আমার মা আপনাকে কতটা ভালবেসেছে আর আপনি কতটা আঘাত দিসেন। আপনি ঔ মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তচনচ করে দিসেন। আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতোটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন মেমকে কে কি বলছে আমি কিন্তু জানি কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাওকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব। স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মুনসুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাবা দ্বিতীয় বিবাহ করায় চিঠি লেখে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা
বাবা দ্বিতীয় বিবাহ করায় চিঠি লেখে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় মাকে ছেড়ে বাবা দ্বিতীয় বিবাহ করায় চিঠি লেখে স্কুল পড়ুয়া মেয়ে আফরিন আক্তার রিভা (১৫) এর আত্মহত্যা। বাবার উপর অভিমানে এ আত্নহত্যার ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে। ঘটনার পর বাবা ও সৎ মা পলাতক রয়েছে। আত্মহত্যা করার আগে স্কুল পড়ুয়া ছাত্রী বাবার উদ্দেশ্যে একটি চিঠি লেখে যায়। আফরিন আক্তার রিভা নওগাঁর পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ছিলেন। থানা সূত্রে জানা যায়, নিহতের বাবা আকবর হোসেন স্ব-পরিবারে মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় ডাঃ আব্দুল সালামের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত দু' মাস আগে তার বাবা আবারও দ্বিতীয় বিয়ে করেন এবং তিন দিন আগে আফরিন আক্তার রিভার মা'কে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। তার মা বাড়ি থেকে চলে যাওয়ায় সে ও তার ছোট ভাই একা হয়ে পরে। এরই মধ্যে গতরাতের কোন এক সময় সে তার শয়ন কক্ষের ফ্যানের
সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়টি জানাজানি হলে তার লাশ ফেলে রেখে তার বাবা ও সৎ মা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।মৃত্যুর আগে লেখে যাওয়া চিঠি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলোঃ- শ্রদ্ধেয় মো আকবর হোসেন:মো: আকবর হোসেন আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মত না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপমার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে আপনি তাকে মা বলে ডাকবেন পারতেন আপনি মা বলে ডাকতে বলেন পারতেন। আমি দেখছি আমার মা আপনাকে কতটা ভালবেসেছে আর আপনি কতটা আঘাত দিসেন। আপনি ঔ মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তচনচ করে দিসেন। আপনি আমার কাছ
থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতোটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন মেমকে কে কি বলছে আমি কিন্তু জানি কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাওকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব। স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মুনসুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত