ঈদের আগেই যেন ঈদের চাঁদ হাতে পেলেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
সিয়ামের পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে।
যদিও সিয়ামের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি। তবে ওই সূত্র জানিয়েছে, সিয়াম ছেলের বাবা হয়েছেন। তার স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান, তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।
উল্লেখ্য, সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।
আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে।
বাবা হলেন সিয়াম
বাবা হলেন সিয়াম
ঈদের আগেই যেন ঈদের চাঁদ হাতে পেলেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।সিয়ামের পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে।যদিও সিয়ামের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি। তবে ওই সূত্র জানিয়েছে, সিয়াম ছেলের বাবা হয়েছেন। তার স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছেন।এর আগে
গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান, তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে
বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।উল্লেখ্য, সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত