বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশন নামের এক সংগঠনের সদস্যরা। অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মন্নতের বাইরে।
যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার এ ঘটনা ঘটে। এ দিন দুপুরেই অভিনেতার বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ এ দিন মন্নতের সামনে অনেকজনকে প্রতিবাদ করতে দেখা যায়।
একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘খ্যাতনামী সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে।’ এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে মন্নতের সামনে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন।
আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ছবি। টুইটারেই জনসংযোগ রাখছেন নিজের অনুরাগীদের সঙ্গে। পাঠানের পর অভিনেতার এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।
বাড়ির সামনে বিক্ষোভ দেখে পুলিশ ডাকলেন শাহরুখ
বাড়ির সামনে বিক্ষোভ দেখে পুলিশ ডাকলেন শাহরুখ
বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশন নামের এক সংগঠনের সদস্যরা। অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মন্নতের বাইরে। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শনিবার এ ঘটনা ঘটে। এ দিন দুপুরেই অভিনেতার বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়।
কারণ এ দিন মন্নতের সামনে অনেকজনকে প্রতিবাদ করতে দেখা যায়।একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘খ্যাতনামী সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে।’ এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। এদিকে বিশৃঙ্খলা এড়াতে মন্নতের সামনে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন
করা হয়েছে।উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন। আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ছবি। টুইটারেই জনসংযোগ রাখছেন নিজের অনুরাগীদের সঙ্গে। পাঠানের পর অভিনেতার এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত