বাগেরহাট প্রতিনিধি :
জেলার রামপালের ভাগা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ারে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের মো. শরিফুল ইসলামের পুত্র মো. তরুন শেখ (২২)।
এ ঘটনায় বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টায় বাদী হয়ে রামপাল থানায় আরও এক অপমৃত্যু মামলা করেছেন মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। রামপাল থানার ফয়লা ফাড়ির এসআই কামাল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জীম্মায় নিয়েছেন।
জানা গেছে, বুধবার (৩০ আগষ্ট) দুপুর আড়াইটায় উপজেলার ভাগা এলাকায় বাংলালিংক কোম্পানির টাওয়ারে চড়ে শ্রমিক তরুন। ওই সময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে ১০০ ফুট নিচেয় পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে দুপুর সাড়ে ৩ টায় রামপাল স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহারিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম আশরাফুল আলম বলেন, বাংলালিংক টাওয়ারে উঠে শ্রমিক তরুণ কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। ময়না তদন্তের৷ পর অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাগেরহাটে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :জেলার রামপালের ভাগা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ারে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের মো. শরিফুল ইসলামের পুত্র মো. তরুন শেখ (২২)।এ ঘটনায় বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টায় বাদী হয়ে রামপাল থানায় আরও এক অপমৃত্যু
মামলা করেছেন মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। রামপাল থানার ফয়লা ফাড়ির এসআই কামাল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জীম্মায় নিয়েছেন। জানা গেছে, বুধবার (৩০ আগষ্ট) দুপুর আড়াইটায় উপজেলার ভাগা এলাকায় বাংলালিংক কোম্পানির টাওয়ারে চড়ে শ্রমিক তরুন। ওই সময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে ১০০ ফুট নিচেয় পড়ে যায়। ঘটনাস্থলেই সে
মারা যায়। পরে দুপুর সাড়ে ৩ টায় রামপাল স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহারিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম আশরাফুল আলম বলেন, বাংলালিংক টাওয়ারে উঠে শ্রমিক তরুণ কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। ময়না তদন্তের৷ পর অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত