শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বাগমারায় উপজেলা পরিষদে উম্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত

বাগমারায় উপজেলা পরিষদে উম্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত

শামীম রেজাঃ কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের আওতায় রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উম্মুক্ত গণশুনানি  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা আয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীর উপপরিচালক শাহানা আখতার জাহান। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হেনা মস্তফা কামাল, এলজিএসপি আকতার হোসেন। অনুষ্ঠানে মোট ২৫টি সমস্যা উত্থাপিত হয়। যার মধ্যে ৫টি জন্ম নিবন্ধন বিষয়ক। মোট ৬টি সমস্যার তাতক্ষনিক সমসধান করা হয়। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উপজেলা পরিষদে নিয়মিত গণশুনানি আয়োজন করা হলে উপজেলা পরিষদ আরো গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা পাবে। এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য সহ প্রায় তিনশতাধিক স্থানীয় জনগনের উপস্থিত ছিলেন। 

খুঁজুন