শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য বাজারে শীতের সবজি, দাম বেশ চড়া

বাজারে শীতের সবজি, দাম বেশ চড়া

বাজারে শীতের সবজি আগাম  পাওয়া যাচ্ছে। শীতের আগাম এসব সবজির মধ্যে রয়েছে, টমেটো, শিম, ফুলকপি, গাজরসহ বেশি কিছু সবজি। তবে দাম অনেক বেশি হওয়ায় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি দেখা মিলছে কাঁচাবাজারগুলোতে। ক্রেতাদের শিম কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ১৬০-১৮০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও ২০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। সেই সঙ্গে প্রতি পিস ফুলকপি কিনতে লাগছে ৪০-৪৫ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা ও টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শশা প্রতি কেজি ৫০টাকা, কালো বেগুন ৮০ থেকে ১০০ টাকা, ঝিংগা ৬০টাকা, কাকরোল ৫০টাকা, উচ্ছে ৮০টাকা, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, লাউ প্রতি পিস ৭০ টাকা, চিচিংগা ৫০টাকা, পটল ৫০ থেকে ৬০টাকা, ঢেড়শ ৬০টাকা, বরবটি ৮০টাকা, পেঁপে ৩০থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০টাকা, লাল গোল আলু ৪০ টাকা, সাদা গোল আলু ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মত এই সপ্তাহেও বাজারে রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০-৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০-৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুঁজুন