আগামী ৫ জুন (বুধবার) দ্বাদশ
জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, ওইদিন
বিকেল ৫টায় অধিবেশন বসবে।
সংসদ সচিবালয় থেকে
পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে
২০২৯ সালের ২৯ জানুয়ারি। সংসদ সচিবালয় জানায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনে
ভাষণ দেবেন। ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
অধিবেশন শুরুর আগে
সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ
নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব
উত্থাপিত হবে।
বাজেট অধিবেশন শুরু ৫ জুন
বাজেট অধিবেশন শুরু ৫ জুন
আগামী ৫ জুন (বুধবার) দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে।সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি সংসদের
পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি। সংসদ সচিবালয় জানায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দেবেন। ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। অধিবেশন শুরুর আগে
সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত