বাকৃবি প্রতিনিধি:
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি সদ্য পদত্যাগকৃত ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হলেন।
অধ্যাপক ড. মো. শহীদুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৪ সালে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ক্রপ বোটানিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক ড. মো. শহীদুল হক ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এছাড়াও ২০১৩ সালে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনে তার ১৫০টি জাতীয় এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে।
বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হলেন ড. মো. শহীদুল হক
বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হলেন ড. মো. শহীদুল হক
বাকৃবি প্রতিনিধি:আগামী দুই বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি সদ্য পদত্যাগকৃত ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত
হলেন।অধ্যাপক ড. মো. শহীদুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৪ সালে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ক্রপ বোটানিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. মো. শহীদুল হক ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১
সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এছাড়াও ২০১৩ সালে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনে তার ১৫০টি জাতীয় এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত