কামরুল হাসানঃ বাল্যবিয়ের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর-কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) মোঃ সুলতানুর রহমান (৫৬), জাল জন্মনিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।
জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয় শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিয়ে করাকালীন সময় অভিযান চালায় পুলিশ। এসময় বাল্যবিয়ের কাজে জড়িতদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ানা জগলুল হাসান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাল্যবিয়ের দায়ে রাঙ্গাবালীতে বর-কাজীসহ পাঁচজন গ্রেফতার
বাল্যবিয়ের দায়ে রাঙ্গাবালীতে বর-কাজীসহ পাঁচজন গ্রেফতার
কামরুল হাসানঃ বাল্যবিয়ের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর-কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) মোঃ সুলতানুর রহমান (৫৬), জাল জন্মনিবন্ধন
প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)। জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয় শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে সজিব ফরাজীর
সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিয়ে করাকালীন সময় অভিযান চালায় পুলিশ। এসময় বাল্যবিয়ের কাজে জড়িতদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ানা জগলুল হাসান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত