চহ্লামং মারমা(চহ্লা) থানচি :
বান্দরবানে র্যাবের সাথে নতুন জঙ্গী সংগঠন "জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া"র পাঁচ সদস্যকে আটক করা হয়েছে এবং অভিযানকালে র্যাবের ৯জন সদস্য আহত হয়েছেন তাদেরকে র্যাবের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
মঙ্গলবার( ৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ঘটিকায় থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে নতুন নির্মিত থানচি -বড়মদক-লিক্রি সংযোগ সড়কে ২৭ কিলোমিটার রেমাক্রী ব্রীজ এলাকায় জঙ্গীরা আসতেছে তখনই র্যাব মঙ্গলবার সকাল থেকে থানচি রেমাক্রী ব্রিজ এলাকায় অবস্থান নিলে জঙ্গীদের সাথে র্যাবের গোলাগুলি হয়। সংবাদ সম্মেলন চলাকালীন সময়েও র্যাবের সাথে জঙ্গীদের থেমে থেমে গেলাগুলি চলছে বলে জানিয়েছেন র্যাবের এই মহাপরিচালক ।
তিনি আরো জানান জঙ্গীদের গুলিশেষ হয়েগেলে আমরা তাদের অক্ষত অবস্থায় আটক করার চেষ্টা করা হচ্ছে, সেজন্য একটু কৌশলীর কারনে সময় ক্ষেপন করা হচ্ছে বলে জানান তিনি।
মহাপরিচালক আরো বলেন গতবছর অক্টোবর থেকে এযাবৎ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩৮জন জঙ্গী ও ১৪জন কেএনএফ সন্ত্রাসী মিলে মোট ৫২জনকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো যোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা জঙ্গী সন্ত্রাস জিরো টলারেন্স এই নীতি নিয়ে র্যাব অভিযান অব্যাহত রেখেছে এবং পাহাড় কিংবা সমতলে জঙ্গীদের এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেওয়া হবে না। জঙ্গী -সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানিয়েছেন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই পর্যন্ত পাহাড়ে জঙ্গী ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র্যাব ৮০ভাগ সফল হয়েছে এবং শতভাগ সফল হবেন বলে দাবী করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন হুজি,আনসারুল্লাহসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের সমন্বয়ে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া" জঙ্গী সংগঠনটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাবের গোয়েন্দা প্রধান লেঃকর্ণেল মশিউর রহমান এবং র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র্যাবের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বান্দরবানে পাঁচ জঙ্গী গ্রেফতার র্যাবের প্রেস ব্রিফিং
বান্দরবানে পাঁচ জঙ্গী গ্রেফতার র্যাবের প্রেস ব্রিফিং
চহ্লামং মারমা(চহ্লা) থানচি :বান্দরবানে র্যাবের সাথে নতুন জঙ্গী সংগঠন "জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া"র পাঁচ সদস্যকে আটক করা হয়েছে এবং অভিযানকালে র্যাবের ৯জন সদস্য আহত হয়েছেন তাদেরকে র্যাবের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার( ৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ঘটিকায় থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে নতুন নির্মিত থানচি -বড়মদক-লিক্রি সংযোগ সড়কে ২৭ কিলোমিটার রেমাক্রী ব্রীজ এলাকায় জঙ্গীরা আসতেছে তখনই র্যাব মঙ্গলবার সকাল থেকে থানচি রেমাক্রী ব্রিজ এলাকায় অবস্থান নিলে জঙ্গীদের সাথে র্যাবের গোলাগুলি হয়। সংবাদ সম্মেলন চলাকালীন সময়েও র্যাবের
সাথে জঙ্গীদের থেমে থেমে গেলাগুলি চলছে বলে জানিয়েছেন র্যাবের এই মহাপরিচালক । তিনি আরো জানান জঙ্গীদের গুলিশেষ হয়েগেলে আমরা তাদের অক্ষত অবস্থায় আটক করার চেষ্টা করা হচ্ছে, সেজন্য একটু কৌশলীর কারনে সময় ক্ষেপন করা হচ্ছে বলে জানান তিনি। মহাপরিচালক আরো বলেন গতবছর অক্টোবর থেকে এযাবৎ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩৮জন জঙ্গী ও ১৪জন কেএনএফ সন্ত্রাসী মিলে মোট ৫২জনকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো যোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা জঙ্গী সন্ত্রাস জিরো টলারেন্স এই নীতি নিয়ে র্যাব অভিযান অব্যাহত রেখেছে এবং পাহাড় কিংবা সমতলে জঙ্গীদের এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেওয়া হবে
না। জঙ্গী -সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানিয়েছেন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই পর্যন্ত পাহাড়ে জঙ্গী ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র্যাব ৮০ভাগ সফল হয়েছে এবং শতভাগ সফল হবেন বলে দাবী করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন হুজি,আনসারুল্লাহসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের সমন্বয়ে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া" জঙ্গী সংগঠনটি গঠন করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাবের গোয়েন্দা প্রধান লেঃকর্ণেল মশিউর রহমান এবং র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র্যাবের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত