স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ
অনেকদূর এগিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্যম আয়ের দেশে। শুধু তাই নয় বিশ্বের
অনেক দেশ আজকে বাংলাদেশকে রুল মডেল হিসেবে ধরে রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কারণে এখন নানা
সমস্যার মুখোমুখি বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত
রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন,
জঙ্গী দমনে র্যাব পুলিশ একযোগে কাজ করেছে। তাই সফলতা এসেছে। শুধু
জঙ্গী দমন নয় দেশের সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশেষ করে মাদকের সঙ্গে
জড়িয়ে পড়াদের বিরুদ্ধে, নানাভাবে যারা এসব অপরাধে জড়িয়ে পড়ার
শঙ্কা রয়েছে তাদের নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থান
সৃষ্টির মাধ্যমে অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনা হবে।
পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ রোধে র্যাব ফোর্সেস
১৫ দিনব্যাপী “নবজাগরণ অপরাধকে না বলুন” কর্মশালার
আয়োজন করে। এতে ১০ জন নারীসহ অংশ নেয় ৩৬ জন
প্রশিক্ষাণার্থী। তাদের ১৫ জন প্রশিক্ষক ৬টি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিষয় সমূহ
হলো, সেলাই, ড্রাইভিং, ফটোগ্রাফি, ট্যুরিস্ট গাইড, সার্ফিং
ও হোটেল রেস্তোরাঁয় বয় এবং হাউজ কিপিং। শেষে তাদের সনদ ছাড়াও কর্মসংস্থানের
ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরিবারের উপার্জনের উৎস্য হতে পারেন।
বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ
বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্যম আয়ের দেশে। শুধু তাই নয় বিশ্বের অনেক দেশ আজকে বাংলাদেশকে রুল মডেল হিসেবে ধরে রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কারণে এখন নানা সমস্যার মুখোমুখি বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন,
জঙ্গী দমনে র্যাব পুলিশ একযোগে কাজ করেছে। তাই সফলতা এসেছে। শুধু জঙ্গী দমন নয় দেশের সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশেষ করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়াদের বিরুদ্ধে, নানাভাবে যারা এসব অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনা হবে। পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ রোধে র্যাব ফোর্সেস
১৫ দিনব্যাপী “নবজাগরণ অপরাধকে না বলুন” কর্মশালার আয়োজন করে। এতে ১০ জন নারীসহ অংশ নেয় ৩৬ জন প্রশিক্ষাণার্থী। তাদের ১৫ জন প্রশিক্ষক ৬টি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিষয় সমূহ হলো, সেলাই, ড্রাইভিং, ফটোগ্রাফি, ট্যুরিস্ট গাইড, সার্ফিং ও হোটেল রেস্তোরাঁয় বয় এবং হাউজ কিপিং। শেষে তাদের সনদ ছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরিবারের উপার্জনের উৎস্য হতে পারেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত