ইয়াশফি রহমান : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে
নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। অ্যাডিলেড ওভালে ম্যাচটি
শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ক্রিকেটের পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে। তবে
বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে বাংলাদেশ-ভারত একই কাতারে। কারণ এখন পর্যন্ত ৩
ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ। সমান তিন ম্যাচে ভারতের পয়েন্টও ৪।
দুদলেই সেমিতে যাওয়ার সমান সুযোগ। তাই ম্যাচটি হতে পারে দুদলের ট্রাম্পকার্ড।
অ্যাডিলেড ওভালে জয় তুলে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে যাওয়ার লক্ষ্য দুই দলেরই!
নখ কামড়ানো ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে
হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে বিপর্যস্ত হয়ে
ভারত কিছুটা ব্যাকফুটে। চলতি আসরে ৩ ম্যাচ শেষে দুই দলের জয় দুইটি করে, দুই দলই কাটা পড়েছে দক্ষিণ
আফ্রিকার কাছে।
অ্যাডিলেড ওভালে ভারত ও বাংলাদেশ উভয় দলের
জয়ের সুখস্মৃতি কেবল একটি। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারায় ভারত।
অন্যদিকে বাংলাদেশের জয় ২০১৫ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার মাঠ মানেই আগুনের গোলা।
পেসবান্ধব উইকেটের ফায়দা তুলে তাসকিন আহমেদ আছেন দুর্দান্ত ছন্দে। এখন পর্যন্ত
শিকার করেছেন আট উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদরা। ব্যাট হাতে
নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ৭১ রানের চমৎকার ইনিংস। সাকিব আল
হাসানের নেতৃত্বে চলতি আসরে বাংলাদেশ যেন ফিনিক্স পাখি।
অন্যদিকে বিরাট কোহলিও ফিরেছেন চেনা অবতারে।
নেদারল্যান্ডসের সঙ্গে ফিফটি পেয়েছেন রোহিত শর্মা। ব্যাটিং নির্ভর ভারতকে দক্ষিণ
আফ্রিকার পেসের সামনে অসহায় দেখালেও সূর্যকুমার যাদব ছিলেন অনঢ়। ভারতীয় দলে দিনেশ
কার্তিকের চোট থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়নি দল।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ
মুখোমুখি হয় দুই দল। জিততে জিততেও ভারতের হাতে ম্যাচ তুলে দেয় বাংলাদেশ। মুখোমুখি
হওয়ার আগে সেই স্মৃতি ভুলতে চাইবে টাইগাররা। শেষ ওভারে নায়ক বনে যাওয়া হার্দিক
পান্ডিয়া নিশ্চয়ই মনে করিয়ে দেবেন একটু হলেও।
বাংলাদেশ-ভারত মহারণ আজ
বাংলাদেশ-ভারত মহারণ আজ
ইয়াশফি রহমান : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ক্রিকেটের পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে। তবে বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে বাংলাদেশ-ভারত একই কাতারে। কারণ এখন পর্যন্ত ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ। সমান তিন ম্যাচে ভারতের পয়েন্টও ৪। দুদলেই সেমিতে যাওয়ার সমান সুযোগ। তাই ম্যাচটি হতে পারে দুদলের ট্রাম্পকার্ড। অ্যাডিলেড ওভালে জয় তুলে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে যাওয়ার লক্ষ্য দুই দলেরই!নখ কামড়ানো ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে
বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে বিপর্যস্ত হয়ে ভারত কিছুটা ব্যাকফুটে। চলতি আসরে ৩ ম্যাচ শেষে দুই দলের জয় দুইটি করে, দুই দলই কাটা পড়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। অ্যাডিলেড ওভালে ভারত ও বাংলাদেশ উভয় দলের জয়ের সুখস্মৃতি কেবল একটি। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। অন্যদিকে বাংলাদেশের জয় ২০১৫ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মাঠ মানেই আগুনের গোলা। পেসবান্ধব উইকেটের ফায়দা তুলে তাসকিন আহমেদ আছেন দুর্দান্ত ছন্দে। এখন পর্যন্ত শিকার করেছেন আট উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদরা। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ৭১ রানের চমৎকার
ইনিংস। সাকিব আল হাসানের নেতৃত্বে চলতি আসরে বাংলাদেশ যেন ফিনিক্স পাখি।অন্যদিকে বিরাট কোহলিও ফিরেছেন চেনা অবতারে। নেদারল্যান্ডসের সঙ্গে ফিফটি পেয়েছেন রোহিত শর্মা। ব্যাটিং নির্ভর ভারতকে দক্ষিণ আফ্রিকার পেসের সামনে অসহায় দেখালেও সূর্যকুমার যাদব ছিলেন অনঢ়। ভারতীয় দলে দিনেশ কার্তিকের চোট থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়নি দল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয় দুই দল। জিততে জিততেও ভারতের হাতে ম্যাচ তুলে দেয় বাংলাদেশ। মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতি ভুলতে চাইবে টাইগাররা। শেষ ওভারে নায়ক বনে যাওয়া হার্দিক পান্ডিয়া নিশ্চয়ই মনে করিয়ে দেবেন একটু হলেও।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত