সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক- হাইকমিশনার

বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক- হাইকমিশনার

কুমিল্লা ব্যুরো :

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। আমরা যেমন ভৌগোলিক, তেমন ভাষার আবার সংস্কৃতিরও। ভারত কখনও বাংলাদেশকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করে না। এটি আমাদের বিশেষ সম্পর্ক।  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কাশিনগর ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (হিন্দিতে) এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (২ অক্টোবর) সন্ধ‌্যায় ভারত সরকারের অর্থায়নে ডিগ্রি কলেজের নির্মিত স্নাতক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে ভারত স্বাধীনতার পর থেকে সহযোগিতা করে আসছিল। কুমিল্লার চৌদ্দগ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধু দেশের প্রতি ভারতের উপহার। ২০২০ সালে করোনা সংকটের মাঝেই এই ভবনের কাজ শুরু হয়েছে। গত বছরেও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকে জিপিএ -৫ পেয়েছে। বাংলাদেশে অনেক প্রজেক্ট ভারতের অর্থায়নে হচ্ছে। এই কাজটি সবচেয়ে ভালো ও সমৃদ্ধ। আমি বিশ্বাস করি এই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষার মানে এগিয়ে যাবে। এ অঞ্চলের শিক্ষার্থীরা আর বাইরে যেতে হবে না। সামাজিক ও আর্থিক উন্নতি হবে। 

এসময় তিনি ১৯৭১ সালে যুদ্ধের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ভারত বহু আগ থেকেই বাংলাদেশের মিত্র। দুদেশ এক সাথেই সমৃদ্ধ হচ্ছে। যুদ্ধের সময় বাংলাদেশকে ভারত যে সহযোগিতা করেছে তা বাংলাদেশের প্রতি ভালোবাসা। এতেই বুঝা যায় বাংলাদেশকে ভারত প্রথম প্রায়োরিটি দেয়। বাংলাদেশের রেলপথ, সড়ক পথসহ সকল ক্ষেত্রেই ভারতের অবদান রয়েছে। এই উন্নয়নের হাত সবসময় অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি  ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কাশিনগর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররেফ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাশিনগর ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সামসুল আলম।

খুঁজুন