আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে সম্মত হয়েছেন ফিফা প্রেসিডেন্টে জিয়ান্নি ইনফান্তিনো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। খবর- বাসস
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা বাকুতে অবস্থান করছেন। চার দিনের সরকারি সফরে গেছেন তিনি। সোমবার বাকুতে পৌঁছান।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯-এর ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকজন বিশ্ব নেতা ও সংস্থার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ফিফা প্রেসিডেন্টকে যুব উৎসব সম্পর্কে অবহিত করেন ড. ইউনূস। সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে ম্যাচ খেলতে স্বনামধন্য নারী ফুটবল দলকে বাংলাদেশে আনতে তার সহায়তা চান।
চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা কপ২৯-এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন। এছাড়া বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন তিনি। এর আগে ২০১৯ সালের অক্টোবরে এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।
বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে সম্মত হয়েছেন ফিফা প্রেসিডেন্টে জিয়ান্নি ইনফান্তিনো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। খবর- বাসসবৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা বাকুতে অবস্থান করছেন। চার দিনের সরকারি সফরে গেছেন
তিনি। সোমবার বাকুতে পৌঁছান।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯-এর ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকজন বিশ্ব নেতা ও সংস্থার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ফিফা প্রেসিডেন্টকে যুব উৎসব সম্পর্কে অবহিত করেন ড. ইউনূস। সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে
ম্যাচ খেলতে স্বনামধন্য নারী ফুটবল দলকে বাংলাদেশে আনতে তার সহায়তা চান।চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা কপ২৯-এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন। এছাড়া বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন তিনি। এর আগে ২০১৯ সালের অক্টোবরে এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত