শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বাংলাদেশে থেকে ৫৭হাজার ৮শত ৫৬জন হজযাত্রী হজে গমন করতে পারবেন

বাংলাদেশে থেকে ৫৭হাজার ৮শত ৫৬জন হজযাত্রী হজে গমন করতে পারবেন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।


প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন-এ বছর বাংলাদেশে থেকে ৫৭হাজার ৮শত ৫৬জন হজযাত্রী হজে গমন করতে পারবেন।

জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 তিনি আরো জানান- আনুপাতিক হারে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটায় আমাদের এ সংখ্যা বরাদ্দ করেছে সৌদি সরকার। ইতি মধ্য পূর্বে যারা পবিত্র হজে গমনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ক্রম অনুসারে অগ্রাধিকার পাবেন। আমাদের পুরো ব্যবস্থাপনা অটোমেশন করা হয়েছে। প্রাক নিবন্ধন হজযাত্রীগন পর্যায়ক্রমে হজে গমনের সুযোগ পাবেন।

পার্থশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আঃ কাদের শেখ,চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন