দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার মুখ খুলল
রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে দেশটির
নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার
অপচেষ্টা ছিল।
তিনি
বলেন, ‘বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক।
তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ভোটারদের
স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা পাওয়া
উচিত।
মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকাস্থ রাশিয়া দূতাবাস তাদের
ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে
সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বিষয়ে মারিয়া জাখারোভা বলেন, ‘বাংলাদেশে
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের
মধ্যে ২২২টিতে জিতেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এটা তাদের প্রতি স্থানীয় নাগরিকদের
নিরঙ্কুশ সমর্থন নিশ্চিত করেছে।
তিনি
বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন
জানানোর সুযোগটি নিতে চাই। যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায়
অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি
আমরা এরই মধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘রাশিয়াসহ
স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছেন।
রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের
সদস্য আন্দ্রেই শুতোভ।
তিনি
বলেন, ‘১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ও রাশিয়া সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হয়েছিল
বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হয়েছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার মুখ খুলল রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে দেশটির নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল।তিনি বলেন, ‘বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক। তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা পাওয়া উচিত। মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার (১২ জানুয়ারি)
ঢাকাস্থ রাশিয়া দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।বাংলাদেশে সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বিষয়ে মারিয়া জাখারোভা বলেন, ‘বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২২টিতে জিতেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এটা তাদের প্রতি স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সমর্থন নিশ্চিত করেছে।তিনি বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর সুযোগটি নিতে চাই। যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা
করা হয়েছিল, যেটি আমরা এরই মধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছেন। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।তিনি বলেন, ‘১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত