চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে মোট ৬টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে চীন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এসব ফ্লাইট ঢাকা থেকে শিক্ষার্থীদের চীনের গুয়াংজু ও কুনমিং নিয়ে যাবে। করোনা মহামারির শুরুতে এই শিক্ষার্থীরা দেশে ফেরার পর আটকে পড়েছিলেন।
করোনাভাইরাস সতর্কতার কারণে দীর্ঘবিরতির পর গত ৭ আগস্ট থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন বলে জানিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই।
চীন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, চীন সরকারের ব্যবস্থাপনায় ৬টি চার্টার্ড ফ্লাইটের মধ্যে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ৩টি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৬ অক্টোবর ঢাকা থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ৩টি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর ঢাকা থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশে ছেড়ে যাবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে ছয় চার্টার্ড ফ্লাইট চীনের
বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে ছয় চার্টার্ড ফ্লাইট চীনের
চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে মোট ৬টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে চীন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এসব ফ্লাইট ঢাকা থেকে শিক্ষার্থীদের চীনের গুয়াংজু ও কুনমিং নিয়ে যাবে। করোনা মহামারির শুরুতে এই শিক্ষার্থীরা
দেশে ফেরার পর আটকে পড়েছিলেন।করোনাভাইরাস সতর্কতার কারণে দীর্ঘবিরতির পর গত ৭ আগস্ট থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন বলে জানিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই।চীন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, চীন সরকারের ব্যবস্থাপনায় ৬টি চার্টার্ড ফ্লাইটের মধ্যে চায়না সাউদার্ন এয়ারলাইনসের
৩টি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৬ অক্টোবর ঢাকা থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ৩টি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর ঢাকা থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশে ছেড়ে যাবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত