শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এ সময় তারা গুলশান থেকে মহাখালী ও মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন। এতে রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীরা বলছেন, আপাতত তারা বাঁশ ফেলে গুলশান-মহাখালী সড়ক বন্ধ রাখছেন। শিক্ষার্থীদের উপস্থিতি আরেকটু বাড়লে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন। তা ছাড়া গুলশান-১ গোলচত্বর ও মহাখালী লেভেলক্রসিংয়েও অবরোধ করা হবে।

খুঁজুন