গত কয়েক দিনের টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। চার দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৫ সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীতীরবর্তী নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। একই সময়ে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে।
এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়বে। আকাশের মেঘগুলো দেশের উত্তরের দিকে যাচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে, যে কারণে নদ-নদীর পানি বাড়বে বলে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান জানান, যমুনা নদীর পানি বাড়ছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় গত ২০ জুন ৩ সেন্টিমিটার, ২১ জুন ৮ সেন্টিমিটার ও ২২ জুন ১৪ সেন্টিমিটার । সমতল রেকড করা হয়েছে ১০.১৯ মিটার। একই সময়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গত তিন দিনে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এছাড়াও ২৩ জুন কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। পানির সমতল ১১.৯৯ মিটার। সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ২৩ জুন ১০ সেন্টিমিটার । পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জ এবং কাজিপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে বলে জানায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
বাড়ছে যমুনার পানি, নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত
বাড়ছে যমুনার পানি, নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত
গত কয়েক দিনের টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। চার দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৫ সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীতীরবর্তী নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। একই সময়ে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে।এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে,
আগামী ২৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়বে। আকাশের মেঘগুলো দেশের উত্তরের দিকে যাচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে, যে কারণে নদ-নদীর পানি বাড়বে বলে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান জানান, যমুনা নদীর পানি বাড়ছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় গত ২০ জুন ৩ সেন্টিমিটার, ২১ জুন ৮ সেন্টিমিটার ও ২২
জুন ১৪ সেন্টিমিটার । সমতল রেকড করা হয়েছে ১০.১৯ মিটার। একই সময়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গত তিন দিনে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এছাড়াও ২৩ জুন কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। পানির সমতল ১১.৯৯ মিটার। সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ২৩ জুন ১০ সেন্টিমিটার । পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।সিরাজগঞ্জ এবং কাজিপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে বলে জানায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত