শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য বাড়লো সেমাই-চিনির দাম

বাড়লো সেমাই-চিনির দাম

ঈদে সেমাইয়ের চাহিদা বেশি থাকে। চাহিদা বাড়ার কারণে সুযোগ নেন ব্যবসায়ীরা। বাড়িয়ে দেন দাম। এবারও বেড়েছে নামিদামি ব্র্যান্ডসহ সব ধরনের সেমাইয়ের দাম।

বাজার ঘুরে দেখা গেছে, শুধু সেমাইয়ের দাম নয়বেড়েছে সেমাই রান্নার প্রধান উপাদান চিনির দামও। কেজিপ্রতি চিনিতে বেড়েছে ১০ টাকা। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে কিশমিশ  কাজুবাদামসহ আনুষঙ্গিক অন্য পণ্যগুলোও।

মঙ্গলবার (২৬এপ্রিলদেখা গেছেখোলা লম্বা সেমাই বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ২০০ টাকা কেজিতে। যা গত বছর বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৮০ টাকায়। আর খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকা কেজিতে।

মুদি দোকানগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের ২০০ থেকে ২৫০ গ্রাম ওজনের সেমাই বিক্রি করা হচ্ছে ৪০ টাকা থেকে ১০০ টাকায়। এর মধ্যে বনফুলপ্রাণওয়েল ফুডের ২০০ গ্রাম লম্বা সেমাই বিক্রি হচ্ছে ৪৫ টাকা প্যাকেট। যা গত বছর বিক্রি হয়েছিল ৩৫ টাকায়। প্যাকেট প্রতি ১০ টাকা করে বাড়ানো হয়েছে সেমাইয়ের দাম। তার মানে কোনো ক্রেতা যদি এসব ব্র্যান্ডের  কেজি সেমাই কেনেন তাহলে তাকে ৫০ টাকা বেশি দিতে হবে।

কুলসনকিশোয়ানড্যানিশ  প্রিন্স ব্র্যান্ডের ২০০ গ্রাম লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। যা এক মাস আগেও বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়।

রাবেয়া ব্র্যান্ডের ঘিয়ে ভাজা ৪০০ গ্রামের লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ১৭০ টাকাআর মিঠাইয়ের ২৫০ গ্রামের লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

বাজারে এখন চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। যা দুই সপ্তাহ আগেও ছিল ৮০ টাকা। অর্থাৎ ঈদকে কেন্দ্র করে চিনির দাম বাড়ানো হয়েছে কেজিপ্রতি ১০ টাকা। এছাড়া মধ্যম মানের কিশমিশ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। আর কাজু বাদাম বিক্রি হচ্ছে ৭০০ থেকে  হাজার টাকা কেজিতে।

সুপার শপগুলোতে ১০০ গ্রামের কিশমিশ বিক্রি হচ্ছে ৬৫ টাকা। ২৫ গ্রামের পেস্তাবাদাম বিক্রি হচ্ছে ৬৫ টাকা। ৫০ গ্রামের কাজুবাদাম বিক্রি হচ্ছে ৭৮ টাকা। আর ১০০ গ্রামের মিক্সড ফ্রুট বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।

রাজধানীর সদরঘাটের রায়সাহেব বাজারের মদিনা স্টোরের মালিক মোহাম্মদ টিপু বলেনসেমাইয়ের দাম অল্প বেড়েছেখুব বেশি নয়। যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে খরচ বাড়ায় দাম বেড়েছে।

তিনি বলেনঈদের বাজার পুরোদমে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা এবার লাভের মুখ দেখব।

রাজধানীর সেগুন বাগিচা কাঁচাবাজারের আল-আমিন জেনারেল স্টোরের মালিক আল-আমিন বলেনলম্বা খোলা সেমাই বিক্রি করছি ১৪০ টাকা কেজিতে। গত বছর এই সেমাই বিক্রি করেছি ১২০ টাকা কেজিতে।

বেশি দামে কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করছেন তারা এমনটাই দাবি ব্যবসায়ীদের।

তাহমিনা ফারিয়া বলেনগরম মসলা কিনেছি। এখন সেমাই কিনতে আসলাম। এখানেও দেখি দাম বেশি। করোনার কারণে গত দুই বছর মেহমান কম এসেছেন। এবার মেহমান আসবেতাই বেশি করে সেমাই কিনছি।

খুঁজুন