নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্রের নিহত হয় এবং একই পরিবারের ৪ জন আহতের ঘটনা ঘটে।
রবিবার(৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টায়
সাকুয়া বাজার নামক স্থানে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আত্মীয়ের বাড়িতে সিএনজি যোগে আসা একই পরিবারের স্বামী স্ত্রী সন্তানসহ ৬ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মুনসুর শিশু বনি আমিন (১৩)কে মৃত ঘোষণা করেন।
কিছুক্ষণ পর আহতদের মধ্যে চিকিৎসারত শিশুটির বাবা আবুল হাসেম (৪৫) মারা যান।
এদিকে স্ত্রী রুবিয়া আক্তার (৩৫), বড় মেয়ে আয়শা (১৩), ছোট ছেলে আদম আলী (৮) ও ৬ মাসের শিশু কন্যা ফাতেমাতুজোহরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের থেকে জানা যায়, তারা সকলেই একই পরিবারের। পরিবারটির বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে।
আবুল হাসেম তার পরিবার নিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারায়ণ পুর মামা শ্বশুর বাড়ি বেড়াতে আসছিলেন।
এদিকে খবর পেয়ে আটপাড়া থেকে স্বজনরা সদর হাসপাতালে ছুটে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে আটপাড়ার আসার উদ্দেশ্যে আসার সময় ময়মনসিংহ থেকে তারা একটি সিএনজি নিয়ে রওনা করে। নেত্রকোনার সাকুয়া বাজার এলাকায় চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সকলেই যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসেন ও আহতদের হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।
নেত্রকোনা জেলা সদর হাসপাতালের পুলিশ গার্ড ইনচার্জ এ এস আই মো. ফখরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।
বাস-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্র নিহত
বাস-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্র নিহত
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্রের নিহত হয় এবং একই পরিবারের ৪ জন আহতের ঘটনা ঘটে।রবিবার(৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টায়সাকুয়া বাজার নামক স্থানে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আত্মীয়ের বাড়িতে সিএনজি যোগে আসা একই পরিবারের স্বামী স্ত্রী সন্তানসহ ৬ জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মুনসুর শিশু বনি আমিন (১৩)কে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর আহতদের মধ্যে চিকিৎসারত শিশুটির বাবা আবুল হাসেম (৪৫) মারা
যান। এদিকে স্ত্রী রুবিয়া আক্তার (৩৫), বড় মেয়ে আয়শা (১৩), ছোট ছেলে আদম আলী (৮) ও ৬ মাসের শিশু কন্যা ফাতেমাতুজোহরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আহতদের থেকে জানা যায়, তারা সকলেই একই পরিবারের। পরিবারটির বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে। আবুল হাসেম তার পরিবার নিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারায়ণ পুর মামা শ্বশুর বাড়ি বেড়াতে আসছিলেন। এদিকে খবর পেয়ে আটপাড়া থেকে স্বজনরা সদর হাসপাতালে ছুটে আসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে আটপাড়ার আসার উদ্দেশ্যে আসার সময় ময়মনসিংহ থেকে
তারা একটি সিএনজি নিয়ে রওনা করে। নেত্রকোনার সাকুয়া বাজার এলাকায় চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সকলেই যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসেন ও আহতদের হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।নেত্রকোনা জেলা সদর হাসপাতালের পুলিশ গার্ড ইনচার্জ এ এস আই মো. ফখরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত