রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেওয়া বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার মো. আব্দুল আহাদ জানান, গ্রেপ্তার করা ভিক্টর পরিবহনের ওই বাসের চালক মো. লিটন ও সহকারী আবুল খায়েরের বাড়ি ভোলায়। এর আগে গতকালই এ ঘটনায় বাদী হয়ে ভাটারা থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ রয়েছে। রোববার ক্লাস না থাকায় এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বই কিনতে বসুন্ধরা যাচ্ছিলেন নাদিয়া । কুড়িল বিশ্বরোড এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া।
বাসচাপায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু
বাসচাপায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেওয়া বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার মো. আব্দুল আহাদ জানান,
গ্রেপ্তার করা ভিক্টর পরিবহনের ওই বাসের চালক মো. লিটন ও সহকারী আবুল খায়েরের বাড়ি ভোলায়। এর আগে গতকালই এ ঘটনায় বাদী হয়ে ভাটারা থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। এই ঘটনায় ভিক্টর
পরিবহনের বাসটি জব্দ রয়েছে। রোববার ক্লাস না থাকায় এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বই কিনতে বসুন্ধরা যাচ্ছিলেন নাদিয়া । কুড়িল বিশ্বরোড এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত