চলতি বছরে অধিকাংশ দিনই ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’। কিন্তু আজকে ‘অস্বাস্থ্যকর’ বাতাসের দিক দিয়ে ঢাকাকেও ছাড়িয়ে গেছে কুমিল্লা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকায় ১৬৪ স্কোর নিয়ে
বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল অষ্টম। আর কুমিল্লার
স্কোর ১৭৩। গত সোমবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল।
বুধবার সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি
ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার শীর্ষে ভারতের রাজধানী দিল্লির
স্কোর ৩৪২। ইরাকের বাগদাদ ১৮২ স্কোর নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এরপর আছে
ঘানার আক্রা স্কোর ১৮০, ভারতের মুম্বাই ১৭৩।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে
বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর
জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০
পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই
অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে
বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী
মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের
জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
বায়ুদূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেল কুমিল্লা
বায়ুদূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেল কুমিল্লা
চলতি বছরে অধিকাংশ দিনই ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’। কিন্তু আজকে ‘অস্বাস্থ্যকর’ বাতাসের দিক দিয়ে ঢাকাকেও ছাড়িয়ে গেছে কুমিল্লা। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকায় ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল অষ্টম। আর কুমিল্লার স্কোর ১৭৩। গত সোমবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল। বুধবার সকাল
১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার শীর্ষে ভারতের রাজধানী দিল্লির স্কোর ৩৪২। ইরাকের বাগদাদ ১৮২ স্কোর নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এরপর আছে ঘানার আক্রা স্কোর ১৮০, ভারতের মুম্বাই ১৭৩। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়
১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত