শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর বায়ু দূষণের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে

বায়ু দূষণের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে

বিশ্বের বায়ু দূষণের তালিকায় ঢাকা শহরের অবস্থান আজ পাঁচ নাম্বারে। সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার শীর্ষে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ সকাল নয়টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এই তালিকা প্রকাশ করে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ২৬৩। এরপরে পাকিস্তানের লাহোর ২১৭ , করাচি ২১২ ও কিরগিজস্তানের রাজধানী বিশকেক ২১১ এবং পঞ্চম স্থানে থাকা ঢাকার স্কোর ১৯৯। একই সময় একিউআইয়ে ঢাকার পরই আছে মিয়ানমারের ইয়াঙ্গুন ১৯৪ ও ভারতের মুম্বাই ১৯২। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

 

খুঁজুন