গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর যান চলাচল স্বাভাবিক হয়।
২৫ আগস্ট বেলা পৌনে ১১টার দিকে কয়েকশ মানুষ এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা তুরাগ নদের ওপর দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে তুরাগ নদে নির্মিত বেইলি ব্রিজ দিয়ে টঙ্গী, আব্দুল্লাহপুর ও উত্তরার লাখো মানুষ চলাচল করে আসছেন। টঙ্গী বাজারে প্রায় ২৫ হাজার দোকানপাট রয়েছে, যেখানে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়ালসড়ক চালু হওয়ার পর মহাসড়কের পশ্চিম পাশে থাকা ওই বেইলি ব্রিজ ভেঙে নেয় কর্তৃপক্ষ। এতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উড়ালসড়কে রিকশা-ভ্যান চলতে না পারায় সমস্যা আরো বেড়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, আব্দুর রহিম খান কালা ও সরকার শাহনূর ইসলাম রনিসহ টঙ্গী বাজারের ব্যবসায়ী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বাসিন্দারা।