বুলবুল আহমেদ সোহেল ঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাঁধা দেয়ায় বেকারি শ্রমীক মামুনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নুরুনবী নামে আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে। মামুন পূর্ব ইসদাইর বুড়ি দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সন্ত্রাসী সাইফুল গ্রুপের কয়েকজন মিলে মাঠের নির্জন স্থানে মাদক সেবন করছিল। একই স্থানে নুরুনবী গ্রুপের লোকজন আড্ডা দিচ্ছিল। তারা মাদক সেবনে বাধা দিলে দু'গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় মামুন ও নূরনবীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ৩শ'শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে ও নুরুনবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত মামুন একজন বেকারী শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
বেকারি শ্রমীককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
বেকারি শ্রমীককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
বুলবুল আহমেদ সোহেল ঃনারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাঁধা দেয়ায় বেকারি শ্রমীক মামুনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নুরুনবী নামে আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে। মামুন পূর্ব ইসদাইর বুড়ি দোকান এলাকার বাবুল মিয়ার
ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সন্ত্রাসী সাইফুল গ্রুপের কয়েকজন মিলে মাঠের নির্জন স্থানে মাদক সেবন করছিল। একই স্থানে নুরুনবী গ্রুপের লোকজন আড্ডা দিচ্ছিল। তারা মাদক সেবনে বাধা দিলে দু'গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় মামুন ও নূরনবীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশেপাশের
লোকজন তাদের উদ্ধার করে ৩শ'শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে ও নুরুনবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত মামুন একজন বেকারী শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত