আমদানি ব্যয় যে হারে বাড়ছে, সেই তুলনায় রফতানি ও রেমিট্যান্স থেকে বৈদেশিক মুদ্রার আয় কম হওয়ায় রিজার্ভ কমছিল। গত আগস্টে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও গত ৯ মে রিজার্ভ কমে দাঁড়ায় ৪৪ দশমিক ১১ বিলিয়ন ডলারে। আর ১০ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) প্রায় ২২৪ কোটি ডলার পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ৪১ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে।
বড় আমদানি ব্যয় পরিশোধের কারণে কমে যাওয়া রিজার্ভ আবারও ছয় কার্যদিবসের মধ্যে ঊর্ধ্বমুখী হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। নতুন করে ২ দশমিক ৬ মিলিয়ন ডলার যুক্ত হওয়ায় ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।’
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র হিসাব পদ্ধতি অনুসরণ করলে দেশের রিজার্ভ আরও কমে আসবে। যদিও সংস্থাটির হিসাব পদ্ধতি অনুসরণ না করে বিদ্যমান নিয়মেই হিসাব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
আমদানি ব্যয় যে হারে বাড়ছে, সেই তুলনায় রফতানি ও রেমিট্যান্স থেকে বৈদেশিক মুদ্রার আয় কম হওয়ায় রিজার্ভ কমছিল। গত আগস্টে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও গত ৯ মে রিজার্ভ কমে দাঁড়ায় ৪৪ দশমিক ১১ বিলিয়ন ডলারে। আর ১০ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু)
প্রায় ২২৪ কোটি ডলার পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ৪১ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে।বড় আমদানি ব্যয় পরিশোধের কারণে কমে যাওয়া রিজার্ভ আবারও ছয় কার্যদিবসের মধ্যে ঊর্ধ্বমুখী হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। নতুন করে ২ দশমিক ৬ মিলিয়ন
ডলার যুক্ত হওয়ায় ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।’তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র হিসাব পদ্ধতি অনুসরণ করলে দেশের রিজার্ভ আরও কমে আসবে। যদিও সংস্থাটির হিসাব পদ্ধতি অনুসরণ না করে বিদ্যমান নিয়মেই হিসাব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত