স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে দেশে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার।
সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য আমদানি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর বিধান অনুযায়ী, বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এই দুই পণ্য আমদানির অনুমতি রয়েছে।
এ পরিস্থিতিতে এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক মান ও বিএসটিআই নির্ধারিত মান মেনে চলতে হবে। এ শর্ত সাপেক্ষে আমদানি কার্যক্রম সম্পন্ন হবে।
বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি
বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি
স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে দেশে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার।সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য আমদানি
করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর বিধান অনুযায়ী, বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এই দুই পণ্য আমদানির অনুমতি
রয়েছে।এ পরিস্থিতিতে এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক মান ও বিএসটিআই নির্ধারিত মান মেনে চলতে হবে। এ শর্ত সাপেক্ষে আমদানি কার্যক্রম সম্পন্ন হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত