নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় ডেঙ্গু মহামারি পর্যায়ে যাওয়ার পূর্বেই এটিকে প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৬ আগষ্ট) বেলা বারোটায় শহরের কাটলি এলাকায় সেরার ট্রেনিং সেন্টারে এই সেমিনারটির আয়োজন করেছে বেসরকারি সংগঠন এডাব।
এতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠকসহ সকল শ্রেণির পেশার মানুষ।
সেমিনারে জেলার বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়।
জানা যায় জেলায় সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা হয়েছে ১৪৫ জনের।
জেলার ১০ হাসপাতাল সহ বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি রয়েছে ২৪ জন ও গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪ জন।
যে কারণে জেলায় এর প্রাদুর্ভাব ভয়ংকর হওয়ার আগেই এডিস মশা নিধনে পৌরসভা, স্বাস্থ্য বিভাগ সহ স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য তাগিদ দেয়া হয়।
সেইসাথে ব্যাপক জনসচেতনতা বাড়াতে যার যার অবস্থান থেকে কার্যকর উদ্যোগের দাবী জানানো হয়।
সেমিনারে আয়োজক সংগঠন সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আকলিমা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ফারিয়া আজমাইন ছুটি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মান্নান খান আরজু, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবুর রহমান জজ, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, সংস্কৃতি কর্মী নাঈম সুলতানা লিবনসহ অন্যরা।
বেসরকারি সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার
বেসরকারি সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনায় ডেঙ্গু মহামারি পর্যায়ে যাওয়ার পূর্বেই এটিকে প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৬ আগষ্ট) বেলা বারোটায় শহরের কাটলি এলাকায় সেরার ট্রেনিং সেন্টারে এই সেমিনারটির আয়োজন করেছে বেসরকারি সংগঠন এডাব। এতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠকসহ সকল শ্রেণির পেশার মানুষ। সেমিনারে জেলার বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়। জানা যায় জেলায় সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত
ডেঙ্গু রোগীর চিকিৎসা হয়েছে ১৪৫ জনের। জেলার ১০ হাসপাতাল সহ বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি রয়েছে ২৪ জন ও গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪ জন। যে কারণে জেলায় এর প্রাদুর্ভাব ভয়ংকর হওয়ার আগেই এডিস মশা নিধনে পৌরসভা, স্বাস্থ্য বিভাগ সহ স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য তাগিদ দেয়া হয়। সেইসাথে ব্যাপক জনসচেতনতা বাড়াতে যার যার অবস্থান থেকে কার্যকর উদ্যোগের দাবী জানানো হয়। সেমিনারে আয়োজক সংগঠন সেরার
নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আকলিমা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ফারিয়া আজমাইন ছুটি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মান্নান খান আরজু, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবুর রহমান জজ, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, সংস্কৃতি কর্মী নাঈম সুলতানা লিবনসহ অন্যরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত