অবশেষে বিদ্রোহ করা পুরো ১৮ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। শুধু চুক্তিই করেনি, বিদ্রোহী মেয়েদের বেতনও বেড়েছে। সব মিলিয়ে বাফুফের সঙ্গে চুক্তি হওয়া ফুটবলারের সংখ্যা ৫৩ জন।
মোট তিন ক্যাটেগরিতে বেতন পাবেন সাবিনারা। সিনিয়রদের বেতন পাঁচ হাজার বেড়ে হয়েছে ৫৫ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০ হাজার করে পাবেন জুনিয়ররা।
সামনে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে। আগামী ৩১ মে তারা মুখোমুখি হবে জর্ডানের, ৩ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচের জন্য ভুটানে খেলতে যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজনকে জাতীয় দলে ডেকেছেন পিটার বাটলার। দ্রুতই পিটারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার ও ঋতুপর্ণার।
বেতন বাড়ল নারী ফুটবলারদের
বেতন বাড়ল নারী ফুটবলারদের
অবশেষে বিদ্রোহ করা পুরো ১৮ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। শুধু চুক্তিই করেনি, বিদ্রোহী মেয়েদের বেতনও বেড়েছে। সব মিলিয়ে বাফুফের সঙ্গে চুক্তি হওয়া ফুটবলারের সংখ্যা ৫৩ জন।মোট তিন ক্যাটেগরিতে বেতন পাবেন
সাবিনারা। সিনিয়রদের বেতন পাঁচ হাজার বেড়ে হয়েছে ৫৫ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০ হাজার করে পাবেন জুনিয়ররা।সামনে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে। আগামী ৩১ মে তারা মুখোমুখি হবে
জর্ডানের, ৩ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচের জন্য ভুটানে খেলতে যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজনকে জাতীয় দলে ডেকেছেন পিটার বাটলার। দ্রুতই পিটারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার ও ঋতুপর্ণার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত