শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বকেয়া বেতন, বোনাস দাবিতে বিক্ষোভ করছে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের শ্রমিকরা।

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন। এতে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন জানান, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হচ্ছে।

তিনি আরো বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে ‌দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি।

উল্লেখ্য, শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বকেয়া বেতন ওভার টাইম, সার্ভিস চার্জ ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছেন।

খুঁজুন