নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেয়া উপহারের ঘর বিক্রি করার দায়ে বগুড়ার জামরুল শেখ নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিক্রি করা বাড়ির দলিলও জব্দ করে আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক জানান বগুড়া সদরের ৪ নং এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পে শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন এই অভিযান চালান ।
দন্ডপ্রাপ্ত জামরুল শেখ ওই এলাকার মৃত ছায়েদ আলী শেখের ছেলে।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর একই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মো. ইদ্রিস আলী আকন্দের কাছে ৭০ হাজার টাকার বিনিময়ে নিজের বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করেন জামরুল শেখ। একশ টাকা মূল্যের একটি স্ট্যাম্পেও অঙ্গীকারনামা লিখে এবং বিক্রি করা উপহারের ঘরের দলিল ইদ্রিস আলীকে বুঝিয়ে দেয় জামরুল ।
ইউএনও ফিরোজা পারভীন আরও জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে৷ ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পান।
তবে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসিন্দা ইদ্রিস আকন্দের কাছে ৭০ হাজার টাকায় বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি সাথে কোন চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
মুজিব শতবর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূর্ণবাসনের জন্য কৃষি খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত নামার ১৩ এবং ১৪তম ধারায় বলা আছে, আমরা আমাদের জমির সমস্ত বা কোন অংশ বিক্রয়, দান বা অন্য কোনো প্রকার হস্তান্তর করতে পারবে না। তবে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে চাষাবাদের প্রয়োজনে এই জমি কোনো ব্যাংক বা সমবায় সমিতির অথবা সরকারের নিকট বন্ধক রাখতে পারবে।
বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রির দায়ে কারাদণ্ড
বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রির দায়ে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেয়া উপহারের ঘর বিক্রি করার দায়ে বগুড়ার জামরুল শেখ নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিক্রি করা বাড়ির দলিলও জব্দ করে আদালত।ভ্রাম্যমান আদালতের বিচারক জানান বগুড়া সদরের ৪ নং এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পে শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন এই অভিযান চালান । দন্ডপ্রাপ্ত জামরুল শেখ ওই এলাকার মৃত ছায়েদ আলী শেখের ছেলে। এর আগে গত বছরের ১৬ নভেম্বর একই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মো. ইদ্রিস আলী আকন্দের কাছে ৭০ হাজার টাকার বিনিময়ে নিজের বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করেন জামরুল
শেখ। একশ টাকা মূল্যের একটি স্ট্যাম্পেও অঙ্গীকারনামা লিখে এবং বিক্রি করা উপহারের ঘরের দলিল ইদ্রিস আলীকে বুঝিয়ে দেয় জামরুল । ইউএনও ফিরোজা পারভীন আরও জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে৷ ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পান।তবে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসিন্দা ইদ্রিস আকন্দের কাছে ৭০ হাজার টাকায় বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর
উপহারের ঘর বিক্রি সাথে কোন চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।মুজিব শতবর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূর্ণবাসনের জন্য কৃষি খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত নামার ১৩ এবং ১৪তম ধারায় বলা আছে, আমরা আমাদের জমির সমস্ত বা কোন অংশ বিক্রয়, দান বা অন্য কোনো প্রকার হস্তান্তর করতে পারবে না। তবে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে চাষাবাদের প্রয়োজনে এই জমি কোনো ব্যাংক বা সমবায় সমিতির অথবা সরকারের নিকট বন্ধক রাখতে পারবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত