উত্তরা এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের
জন্য উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪ দিন যানজট হতে পারে। এজন্য পথে
চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ
এস এম ইলিয়াস শাহ্।
সোমবার (৪ মার্চ) এক
বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান তিনি। নির্দেশনায় বলা হয়,
বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও
পশ্চিম পার্শ্বে মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন)
পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।
সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ
থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায়, উক্ত
করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ
করা হলো।
এ বিষয়ে সবার
সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
বিআরটি প্রকল্প: উত্তরায় ১৪ দিন যানজটের শঙ্কা
বিআরটি প্রকল্প: উত্তরায় ১৪ দিন যানজটের শঙ্কা
উত্তরা এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪ দিন যানজট হতে পারে। এজন্য পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্।সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ
অনুরোধ জানান তিনি। নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী
ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায়, উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হলো। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত