রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় বিআরটিএ-পরিবহন মালিক বৈঠক বিকেলে

বিআরটিএ-পরিবহন মালিক বৈঠক বিকেলে

সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে দেশে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে। ফলে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য আজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকাল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য শনিবার  সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।

খুঁজুন