রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই সাবেক যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার রায় আজ হচ্ছে না।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ঠিক করা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় তা পেছাল বলে জানান সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইফুল ইসলাম।
তবে এখন পর্যন্ত রায়ের পরবর্তী তারিখ ঠিক করা হয়নি বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর শওকত আলম। তিনি বলেন, দুপুর নাগাদ রায়ের তারিখ ঠিক করবেন ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল।
গত ১৬ মার্চ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন—মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।
আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে আছেন।
বিচারক ছুটিতে, পেছাল এনু-রুপনের অর্থ পাচার মামলার রায়
বিচারক ছুটিতে, পেছাল এনু-রুপনের অর্থ পাচার মামলার রায়
রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই সাবেক যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার রায় আজ হচ্ছে না।বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ঠিক করা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় তা
পেছাল বলে জানান সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইফুল ইসলাম।তবে এখন পর্যন্ত রায়ের পরবর্তী তারিখ ঠিক করা হয়নি বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর শওকত আলম। তিনি বলেন, দুপুর নাগাদ রায়ের তারিখ ঠিক করবেন ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল।গত ১৬ মার্চ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ধার্য করেন।মামলার
অপর আসামিরা হলেন—মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে আছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত