সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির টাকা প্রধান শিক্ষকের পকেটে

বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির টাকা প্রধান শিক্ষকের পকেটে

লালমনিরহাট প্রতিনিধি: 

লালমনিরহাটের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নতুন ছাত্র/ছাত্রী ৭০ জনের ভর্তি ও সেশন ফি বাবদ আদায় ৭৭ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজ পকেটে রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের বিরুদ্ধে।

অভিযোগ পত্রে জানা যায়,ডিসেম্বরের ১ তারিখ থেকে শিক্ষার্থীরা ভর্তি  হয়,লালমনিরহাট পূর্ব  সাপটানা উচ্চ বিদ্যালয়। প্রেক্ষীতে ৮০  জন শিক্ষার্থী  ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়।শিক্ষার্থী  প্রতি ভর্তি ফি বাবদ  ৯৩৬০০/- টাকা ও সেশন ফি বাবদ ১ হাজার করে টাকা আদায় করে।  আদায়কৃত টাকা সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার নিজের কাছে রেখেছেন।অথছ টাকা গুলো ব্যাংক একাউন্টে রাখার কথা থাকলেও উক্ত একাউন্টে টাকা না রাখার অভিযোগ তুলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম।  


এব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তাকে পাওয়া না যাওয়ায় মন্তব্য পাওয়া যায়নি।

খুঁজুন