বুধবার, ১৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, 

রামগড়(খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার রামগড়ে শুক্রবার ২২শে ডিসেম্বর ভোর রাত ০৪.৩০ মিনিটের সময় রামগড় উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান রামগড় মন্দিরঘাট দিয়ে ভোর রাতে আসার খবরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ এর নেতৃত্বে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ সহ পুলিশের সমন্বেয় গঠিত টাস্কফোর্স কমিটি বিশেষ অভিযান পরিচালনা করে রামগড় থানার অন্তর্গত ২২১৬/৬ আরবি পিলার হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্দির ঘাট থেকে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ এবং ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সেডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এবিষয়ে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি+জি বলেন, টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা সহ সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান অপরাধ দমনে বিজিবির অভিযান সর্বদা অব্যাহত রয়েছে।

খুঁজুন